1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মরহুম ড. শামছুল হক মিয়ার আত্মার মাগফিরাত কামনায় কালিহাতীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ০ Time View

মরহুম ড. শামছুল হক মিয়ার আত্মার মাগফিরাত কামনায় কালিহাতীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

 

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পবিত্র আল-কুরআনের এই চিরন্তন বাণী স্মরণ রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পূর্বাঞ্চলের আমজানী গ্রামের কৃতি সন্তান মরহুম ড. শামছুল হক মিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ মার্চ ) আমজানী গোরস্থান সংলগ্ন নুরানীয়া ও হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চিকিৎসক ডা. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমির আব্দুর রাজ্জাক।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর সাবেক নেতা ও প্রখ্যাত চিকিৎসক ডা. মো. শাহ আলম তালুকদার, প্রফেসর একেএম আব্দুল আউয়াল (কো-চেয়ারম্যান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট), উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক আহ্বায়ক ফিরোজ মিয়া, অ্যাডভোকেট মোবারক হোসেন, এনামুল হক মাস্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকী, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফ মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমদাদুল হক মিয়া এবং সার্বিক সহযোগিতা করেন মারুফ হোসেন মাস্টার।

 

দোয়া মাহফিলে মরহুম ড. শামছুল হক মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সমাজে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

উল্লেখ্য, আমজানী এলাকার আলীম পরিবারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd