1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ মহোদয়ের ফরিদপুর জেলা সফর ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ মহোদয়ের ফরিদপুর জেলা সফর ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ।

 

বিশেষ প্রতিনিধি

 

সফরসূচি অনুযায়ী এক দিনের সফরে ফরিদপুর জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, প্রকল্প উদ্বোধন এবং নানা কর্মসূচিতে অংশ নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ মহোদয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

 

 

 

 

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে তিনি প্রথমে “দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলার শরীফাবাদ হ্যালন ফকির এর বাড়ি সংলগ্ন খাল খারদিয়া হয়ে শাহজাহান শেখের বাড়ি হয়ে কুমার নদ পর্যন্ত খাল পুনঃখনন ভায়া ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা হইতে মকরমপট্টি পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রম- এর শুভ উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

 

 

 

এসময় তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

 

পরবর্তীতে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন, ফরিদপুরের আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে কবি জসীমউদ্দীন-এর ৫০ তম মৃত্যুবার্ষিকীতে ‘মৃত্যুঞ্জয়ী জসীম উদ্দীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ মহোদয়। পরে তিনি জসীম কমপ্লেক্স, সোজন বাদিয়ার ঘাট পরিদর্শন করেন।

 

 

 

 

অতঃপর মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ মহোদয় ফরিদপুর হেরিটেজ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহন করেন এবং ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। উক্ত সভায় ফরিদপুর জেলার উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

 

 

 

 

সফরের শেষ পর্যায়ে ফরিদপুর সার্কিট হাউজ-এ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd