1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: মো: জুসেল মিয়া
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

ঝিনাইদহে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: মো: জুসেল মিয়া

ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের জোহান পার্কে আয়োজিত এ সভায় শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠন আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং সংগঠনের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবহন শ্রমিক নেতা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস), ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে মোঃ জুসেল মিয়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন।

সভাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং আগামীর নির্বাচনে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd