1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

পুকুরের পানির নিচে মিলল ডিজেল

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানির নিচ থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পুকুরে ডিজেল লুকিয়ে রাখার অপরাধে এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (৫ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ জরিমানা করেন।

 

তেল ব্যবসায়ী হলেন কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আসমা খাতুন।

কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, অধিক দামে বেচার উদ্দেশ্যে তেল ব্যবসায়ী আসমা বেগম ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল পুকুরে লুকিয়ে রেখেছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল উদ্ধার করেন। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তেল ব্যবসায়ী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মাসুম বিল্লাহ বলেন, তেলের মজুদ ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে।

 

এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd