1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মাগুরা শহরের ট্রাফিক যানজট কমাতে পুলিশ সুপারের যুগান্তকারী উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি  খন্দকার নজরুল ইসলাম মিলন 
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

মাগুরা শহরের ট্রাফিক যানজট কমাতে পুলিশ সুপারের যুগান্তকারী উদ্যোগ

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

মাগুরা শহরের দীর্ঘদিনের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তাঁর নেতৃত্বে মাসব্যাপী বিশেষ ট্রাফিক অভিযান শুরু হয়েছে, যার প্রথম দিনের কার্যক্রমেই দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা গেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের ভাইনা মোড় থেকে এ অভিযান শুরু হয়ে পর্যায়ক্রমে ঢাকা রোড পর্যন্ত পরিচালিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে যানজটপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হয় এবং অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আরজু এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ. এন. কামরুল ইসলামসহ অন্যান্যরা।

অভিযানের মূল লক্ষ্য ছিল শহরকে যানজটমুক্ত করা এবং পথচারীদের জন্য ফুটপাত চলাচল উপযোগী করে তোলা।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “আমরা শুধু আইন প্রয়োগ করেই থেমে থাকতে চাই না, বরং চালক ও যাত্রীদের সচেতন করতেও গুরুত্ব দিচ্ছি। মাসব্যাপী এই জনসচেতনতামূলক কার্যক্রম চলবে। এরপরও যদি কেউ ট্রাফিক আইন অমান্য করেন, বিশেষ করে নো পার্কিং এলাকায় গাড়ি রাখেন, তাহলে আইন অনুযায়ী অর্থদণ্ড ও গাড়ি জব্দ করা হবে।”

তিনি আরও জানান, জনগণকে সচেতন হওয়ার জন্য এক মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে সবাই নিয়ম মেনে চললে শহরের যানজট অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ সুপার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং জানান, আগামী বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় চৌরঙ্গী মোড় থেকে নতুন বাজার পর্যন্ত দ্বিতীয় ধাপের অভিযান পরিচালিত হবে।

এদিকে অভিযান শেষে ঢাকা রোড ও ভাইনা মোড় এলাকায় যানজট কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd