1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

 

“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd