1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ: রাজধানীর হাজারীবাগ থেকে প্রধান আসামিকে  গ্রেফতার করেছে র‌্যাব-১০

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ: রাজধানীর হাজারীবাগ থেকে প্রধান আসামিকে  গ্রেফতার করেছে র‌্যাব-১০

 

বিশেষ প্রতিনিধি

 

ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুজন শেখ (৩৫)কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। আজ

শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়

গত ২ এপ্রিল সকাল আনুমানিক ৯ টার দিকে সুজন শেখ ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার বাড়ি থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভিকটিম ‌ নিজেই গত ৮ এপ্রিল ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয়। ঘটনার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০-এর অধিনায়কের কাছে সহযোগিতা চান।

এর প্রেক্ষিতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ও লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুজন শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd