
মালদ্বীপের রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে আহত প্রবাসী হানজালার মৃত্যু, বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে
মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।
মালদ্বীপের রাজধানী মালেতে ১০ তলা একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশি প্রবাসী মোঃ হানজালা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
জানা যায়, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত হানজালা প্রধানিয়া বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের বাসিন্দা। প্রবাস জীবনে জীবিকা নির্বাহের জন্য মালদ্বীপে অবস্থান করছিলেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও বিরাজ করছে গভীর শোক ও শোকাহত পরিবেশ।
Leave a Reply