1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন

নাসিরনগর উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সম্ভব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ হাফিজ মিয়া।

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

নাসিরনগর উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সম্ভব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ হাফিজ মিয়া।

‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,

‎বিদায় ১৪৩২, স্বাগতম ১৪৩৩ বঙ্গাব্দ।

‎নতুন সূর্য, নতুন দিন, নতুন মাস, নতুন বছর।

‎বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,

‎নাসিরনগর উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) এর প্রধান সমন্বয়ক ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী,

‎মোঃ হাফিজ মিয়া।

‎শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাফিজ মিয়া বলেন,

‎নাসিরনগর সহ দেশে ও দেশের বাইরে বসবাসরত সকল বাংলাদেশিকে আমার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি পরম আনন্দের দিন। আনন্দঘন এ দিনে আমি আমার প্রিয় নাসিরনগর উপজেলাবাসী সহ দেশ ও দেশের বাইরে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

‎তিনি বলেন, ‘বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। নতুনের বার্তা নিয়ে বেজে উঠে বৈশাখের আগমনী বার্তা। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। ফসলি সন হিসেবে মোঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ সমগ্র বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির  চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে। পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ। বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা।’

‎তিনি আরও বলেন,  ‘যা কিছু পুরনো, তা হোক ইতিহাস;নতুন বছরে হোক নতুন আশ্বাস।

‎সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়। নববর্ষের আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা।’

‎সম্ভব্য ভাইস চেয়ারম্যান পদ প্রত্যাশা ব্যক্ত করে শেষে তিনি বলেন,

‎নতুন বছর সকল অশুভ ও অসুন্দরের উপর সত্য ও সুন্দরের জয় এবং ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর করে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। ধর্ম বর্ণ নির্বিশেষে,পহেলা বৈশাখ আমাদের সকল বাঙালির।

‎শুভ বাংলা নববর্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd