1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

 

সুনামগঞ্জের ছাতকে নানা আয়োজনের মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। বর-কনে সাজিয়ে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। দুপুরে বুরহান উদ্দিন জালালীর নেতৃত্বে ঐতিহ্যবাহী বেদেঁ সম্প্রদায়ের সাপের খেলা প্রদর্শন করা হয়। এসময় দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয় গামছা। আর পাতে দেওয়া হয় বাঙ্গালী খাবার পান্তা ভাত। পরে উপজেলা দূর্বীনশাহ মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, ছাতক থানার ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব খালেদ মিয়া, সাংবাদিক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা প্রকৌশলী আমির উদ্দিন, পিআইও রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, পীর আবদুল খালিক রাজা, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বাকি বিল্লাহ, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন ও ফজল উদ্দিন, সাংবাদিক মুশাহিদ আলী, সাজ্জাদ মাহমুদ মনির, অজিত কুমার দাশ, দিলোয়ার হোসেন জয়, শিক্ষক মনিরুজ্জামান, অজয় কৃষ্ণ পাল, হেলালুল ইসলাম, দোলন তরফদার, প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপপ্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথ, আল মোজাহিদ, আজাদুর রহমান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd