1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা) | ১৮ এপ্রিল ২০২৬

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত আসামী, পেশাদার চোর ও মাদক সেবীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরি মামলার আসামী জয়নাল হোসেন (২৬), পিতা-মৃত ইউনুস হাজী, গ্রাম-দক্ষিণ শ্রীমন্তপুর, ইউনিয়ন-বরকইট, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া, মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত মাহবুব আলম (২১), পিতা-মো. দুলাল হোসেন, গ্রাম-ভাড়ারুয়া, থানা-চান্দিনাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত চার আসামী—মিনোয়ারা আক্তার (৩৭), স্বামী-রবিউল্লা; রবি উল্লা (৪০), পিতা-মৃত আলি আহাম্মদ; নাজমুল হোসেন (২১), পিতা-ইউসুফ মিয়া; এবং কালু মিয়া (২২), পিতা-রবি উল্লাহ—সকলের বাড়ি ঘাটিগড়া এলাকায়। তাদেরকেও গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd