1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

পোরশায় কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত।

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

পোরশায় কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত।

 

 

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

 

 

নওগাঁর পোরশা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরের Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) কর্মসূচির আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি নওগাঁর উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ আব্দুল লতিফ। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, যেখানে তিনি পার্টনার কর্মসূচির উদ্দেশ্য, কার্যক্রম এবং কৃষকদের জন্য এর সম্ভাব্য সুফল তুলে ধরেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে কৃষি উৎপাদনের পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নির্বিচারে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বালাইনাশক ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ এবং জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি গ্রহণের পরামর্শ দেন।

কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মাঠপর্যায়ে কৃষি সেবাকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার দিকেও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় পোরশা উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কংগ্রেস তাদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আরও সচেতন ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘পার্টনার’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd