1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে আলোচিত “শাপলাবাগ” এর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ (পাঁচ) জন গ্রেফতার।

মোঃ সোহানুর রহমান সোহান  সিলেট বিভাগীয় প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

শ্রীমঙ্গলে আলোচিত “শাপলাবাগ” এর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ (পাঁচ) জন গ্রেফতার।

 

মোঃ সোহানুর রহমান সোহান

সিলেট বিভাগীয় প্রতিনিধি

 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শাপলাবাগ এলাকার শীর্ষ সন্তাসী রুয়েল মিয়া ওরফে মোস্তফা (২৬) দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল এর শাপলাবাগ ও সোনারবাংলা রোড়, রেলস্টেশন এলাকার একটি সন্ত্রাসী চক্র তৈরি করে মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে, গত ১২/০৪/২০২৬ তারিখ রাতের বেলা শাপলাবাগ রেলওয়ে এলকায় সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সহসভাপতি লুৎফর রহমানকে মারপিট করে আহত করে। ঘটনার পরে সে আত্মগোপনে চলে যায়। পরবর্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ RAB-9, RAB 10 এর সহযোগিতায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা হতে ইং ২৩/০৪/২০২৬ তারিখ শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়া রুহেল ওরফে মোস্তফা (২৬), পিতাঃ আছই মিয়া, মাতাঃ জড়িনা বেগম ওরপে সুন্দরি, সাং সোনার বাংলা রোড, এবং রুয়েলের সহযোগী ঘটনায় সরাসরি জড়িত রাশেদ মিয়া (২৬), পিতাঁ রহিম মিয়া, মাতাঃ জোসনা বেগম, সাং শাপলাবাগ, উভয় থানঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারসহ গ্রেফতার করা হয়। আসামি রুহেল মিয়া ওরফে রুহেল ওরফে মোস্তফা (২৬) এর বিরুদ্ধে ১০ টি এবং আসামী রাশেদ মিয়া (২৬) এর বিরুদ্ধে ৮ টি মামলা শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় রয়েছে। ইতিপূর্বে উক্ত ঘটনায় জড়িত আরো ৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

তাছাড়া অপর এক অভিযানে শ্রীমঙ্গলের আলোচিত শিশু জুনায়েদ মিয়া ১৫) হত্যার মূল আসামী আলামিন (২২) পিতাঃ আহাদ মিয়া, মাতাঃ বকুল বেগম, সাং আলিশারকুল, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারকে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী, গ্রেফতার করেন। গত ২৭/০৩/২০২৬ তারিখ আলামিনের নেতৃত্বে শিশু জুনায়েদ মিয়া (১৫) কে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহ জঙ্গলে লুকিয়ে রাখে। অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর পর শ্রীমঙ্গল থানা পুলিশ বিভিন্ন অভিযান করে ইতিপূর্বে ০৪ জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ কের। আসামীরা বিজ্ঞ আদালতে কাঃ বিঃ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। জবান বন্দির ভিত্তিতে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আলামিন( ২২) কে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল হতে অভিযান করে ইং ২৩/০৪/২০২৬ তারিখ ভোর বেলা গ্রেফতার করা হয়। শিশু জুনায়েদ মিয়া হত্যা মামলা জড়িত ০৫ জনকে ইতিমধ্যে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd