1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদলের উদ্যোগে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

মোঃ আব্দুছ ছালাম কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদলের উদ্যোগে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

মোঃ আব্দুছ ছালাম কুমিল্লা প্রতিনিধি

আজ ২৫ এ এপ্রিল রোজ শনিবার উপজেলা পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন সাহেবকে উপজেলা যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করেন যুবদল নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ৭ চান্দিনা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন। তিনি তার বক্তব্যে যুব সমাজকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও তিনি সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।তিনি বলেন যুবদল সবসময় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন। তিনি আরো বলেন চান্দিনার মানুষ যে আশা নিয়ে তাকে সংসদে পাঠিয়েছেন তিনি জনগণের সে আশা পুরনে বদ্ধপরিকর। উনি নেতাকর্মীদেরকে তার সম্মান ক্ষুণ্য হয় এমন কোন কাজ না করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব কাজী এরশাদ। বক্তব্য রাখেন চান্দিনা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ডাক্তার সাইফুল্লাহ বাপ্পি। বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাওলানা আবুল খায়ের। বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন। আরো বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট মনিরুল ইসলাম মনি। বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জনাব শাহজান মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুহিলপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন, গল্লাই ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবু হানিফ। মাধাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক কে এম জামাল।বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd