1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

চাঁপাইনবাবগঞ্জ সদরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা সম্পন্ন হয়।সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার ওসি মোঃ একরামুল হোসাইন পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

বাল্যবিবাহ রোধে ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। মাদক নির্মূলে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযানের নির্দেশনা দেওয়া হয়। অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক করা হয় এবং পুলিশের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়।

পৌর এলাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, অপরাধমুক্ত উপজেলা গড়তে সকলকে সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিজিবি ও পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd