1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে ২৭ এপ্রিল ২০২৬ তারিখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

উপজেলা রোডস্থ ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার, শিফা ডায়াগনস্টিক সেন্টার এবং খানসামা রোডস্থ আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোঃ বোরহানউদ্দিন।

 

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়। এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, ৪০ ও ৪৫ ধারা অনুযায়ী শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ আবু বকর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফরিদ বিন ইসলাম এবং জেলা পুলিশের সদস্যরা।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ, বীরগঞ্জ, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd