1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

মাগুরায় ১৮ বছর পর হত্যা মামলার রায়, বাপ-ছেলে সহ ছয় জনের সাজা 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

মাগুরায় ১৮ বছর পর হত্যা মামলার রায়, বাপ-ছেলে সহ ছয় জনের সাজা

 

নিজস্ব প্রতিনিধি

 

মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের চাঞ্চল্যকর পবন মোল্লা হত্যা মামলায় একই পরিবারের বাবা-ছেলেসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৮ বছর ৩ মাস ৩০ দিন পর এ রায় ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ নাসির উদ্দিন এ রায় প্রদান করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পবন মোল্লা নিহত হন। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৮ জনের বিরুদ্ধে রায় দেন। এর মধ্যে বাবা-ছেলেসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর দুই আসামিকে পৃথক ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার চলাকালে ৩ আসামির মৃত্যু হয় এবং কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে।

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন দণ্ডপ্রাপ্তদের স্বজনরা। তাদের অভিযোগ, এটি একটি চক্রান্তমূলক মামলা এবং তারা ন্যায়বিচার পাননি। তারা উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

অন্যদিকে, মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ আবুল কালাম আজাদের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, দীর্ঘদিন পর এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ১৮ বছর পরে বহুল আলোচিত এই মামলার রায়ে এলাকায় স্বস্তি ফিরলেও আসামিপক্ষের আপিলের প্রস্তুতির খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd