1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শ্রমিক নেতা মোঃ দিদারুল হক অসুস্থ; দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও উদ্বেগ শ্রমিক মহলে

মোঃজোনায়েদ হোসেন জুয়েল ষ্টাফ রিপোর্টার, 
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

শ্রমিক নেতা মোঃ দিদারুল হক অসুস্থ; দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও উদ্বেগ শ্রমিক মহলে

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

ষ্টাফ রিপোর্টার,

কিশোরগঞ্জের শ্রমিক রাজনীতির পরিচিত মুখ, দীর্ঘদিনের শ্রমিক সংগঠক ও অধিকার আদায়ের সংগ্রামী নেতা মোঃ দিদারুল হক অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে জেলার শ্রমিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠন তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মসংস্থানের স্থায়িত্ব এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবিতে তিনি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে আসছেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল–এর ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন দাবি আদায়, মানববন্ধন, সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে শ্রমিক সমাজে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।

সহকর্মী নেতাকর্মীরা জানান, শ্রমিকদের যেকোনো সংকটময় পরিস্থিতিতে তিনি সবসময় পাশে থেকেছেন। শিল্পপ্রতিষ্ঠান, পরিবহন খাত ও বিভিন্ন পেশাজীবী শ্রমিকদের সমস্যা সমাধানে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শ্রমিকদের অধিকার আদায়ে আপসহীন অবস্থান ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি কিশোরগঞ্জের শ্রমিক সমাজে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।

তাঁর অসুস্থতার খবরে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হচ্ছে। অনেক নেতাকর্মী জানিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে শ্রমিক সংগঠনের কার্যক্রমে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সামনে রেখে শ্রমিকদের প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও শ্রমিকদের মাঝে ফিরে আসবেন এবং তাদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেবেন। নেতাকর্মীরা বলেন, তাঁর সুস্থ উপস্থিতি শ্রমিক সমাজের জন্য শক্তি, সাহস ও অনুপ্রেরণার উৎস।

সর্বস্তরের শ্রমিক জনতা, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে পুনরায় শ্রমজীবী মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd