1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

খুলনা প্রেসক্লাবের নির্বাচন সুস্ঠ ভাবে পরিসমাপ্তি হয়েছে  

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

খুলনা প্রেসক্লাবের নির্বাচন সুস্ঠ ভাবে পরিসমাপ্তি হয়েছে

খুলনা ব্যুরো |রাকিব

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ |

খুলনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

 

খুলনা প্রেসক্লাবের ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোট প্রদান করেন।

 

সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম পেয়েছেন ৯৪ ভোট। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯, জাহিদুল ইসলাম ১০৫ ও কাজী শামীম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মো. বেলাল হোসেন সজল ৯৬ ভোট এবং পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

নির্বাহী সদস্য হয়েছেন মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মো. আনিস উদ্দিন ৮৩, সোহেল মাহমুদ ৮৩ ও কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ও সদস্য সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd