1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

জামালপুরে STJSS এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

জামালপুরে STJSS এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন

 

মোঃ আহসান হাবীব সুমন হয়ে গৌরাঙ্গ বিশ্বাস বিষেশ প্রতিনিধি:

 

জামালপুরে সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় জামালপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক এই গুরুত্বপূর্ণ সেশন আয়োজন করা হয়।

 

উক্ত ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক এই গুরুত্বপূর্ণ সেশনে সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা-এর নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জামালপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুজ্জামান খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর ফিরোজ আহমেদ, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এর নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক। তিনি দিনব্যাপী এই সেশনে ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন।

 

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়।

 

দিনব্যাপী এই সেশনে ৪০ জন অংশগ্রহণকারী যুব-যুবনারীদের মাঝে সামাজিক বৈষম্য দূরীকরণ, নারীর অধিকার রক্ষা এবং নারীর প্রতি সহিংসতা রোধে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বর্তমান সময়ের ডিজিটাল বিশ্বে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া সাক্ষরতা এবং অ্যাডভোকেসি ও ইনফ্লুয়েন্সিং-এর মাধ্যমে তরুণীদের ক্ষমতায়নের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক এই গুরুত্বপূর্ণ বিষয়ে দিনব্যাপী এই সেশনে ইয়ুথদের নিয়ে যে আলোচনাগুলো হয়েছে তা সত্যিই আমাদের যুবদের জন্য কাজে লাগবে। তিনি আরো বলেন সমাজে বিদ্যমান কুসংস্কার ও জেন্ডার বৈষম্য দূর করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই। পরিশেষে সূর্য তোরণ যুব সমাজসেবা সংস্থার এই কার্যক্রম মাঠ পর্যায়ে ইয়ুথদের কার্যক্রমটি পৌঁছে দেওয়ার জন্য অনেক প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, এই সেশনের মূল উদ্দেশ্য হলো প্রতিটি তরুণীকে দক্ষ করে তোলা যাতে তারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর ফিরোজ আহমেদ তিনি উল্লেখ করেন, এসটিজেএসএস নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার জামিলা জান্নাত এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়ুথ লিডার মোঃ রাকিব হোসেন।

 

উল্লেখ্য, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অধীনে দেশজুড়ে মোট ২৫২টি YLO (Youth Led Organization)-এর মাধ্যমে ১২,৬০০ জনের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা অন্তত ৫০ জনের একটি গ্রুপে এই সেশনগুলো পরিচালনা করছেন। সেশন শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের জন্য আধুনিক প্রযুক্তির (QR কোড) মাধ্যমে প্রি-টেস্ট ও পোস্ট টেস্ট সম্পন্ন করা হয়।

 

ইয়ুথরা আশা প্রকাশ করেন, এই ধরনের আলোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি জেন্ডার-সংবেদনশীল পরিবেশ তৈরি হবে এবং নারীরা তাদের অধিকার ও নিরাপত্তা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd