1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ০ Time View

‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ এবং বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী ‘মোংলা কমিউটার’ ট্রেনের বাণিজ্যিক কার্যক্রমের চুক্তি বাতিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনের ভাড়া, ভ্যাট ও উৎস করের পাওনা টাকা পরিশোধ না করায় এ চুক্তি বাতিল করা হয়েছে। ফলে ট্রেন দুটি আবারও সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এতে যাত্রীসহ সাধারণ নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

‎রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ২৭ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

‎সূত্র আরো জানায়, ট্রেনটি বেসরকারি খাতে লিজ দিলে আয় বেশি হবে—এই অজুহাতে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ইজারা দেওয়া হয়। ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর তিন বছরের জন্য ঢাকার মিরপুর দারুস সালাম রোডের ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলতি বছরের ১১ জানুয়ারি থেকে রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিজেদের ব্যবস্থাপনায় দুই জোড়া ট্রেন পরিচালনা শুরু করে।

‎রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চুক্তির শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে ট্রেনের ভাড়া, ভ্যাট এবং উৎস কর পরিশোধ করতে ব্যর্থ হয়। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী অঞ্চল ২৭ এপ্রিল এক নির্দেশনায় ২৮ এপ্রিল থেকে চুক্তিটি বাতিল ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd