1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

আসামি গ্রেপ্তারের দাবিতে হোসেনপুরে বিক্ষোভ-অবরোধ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ০ Time View

আসামি গ্রেপ্তারের দাবিতে হোসেনপুরে বিক্ষোভ-অবরোধ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কলেজ ছাত্র মো. তরিকুল ইসলাম ইমন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয়রা।

সোমবার (০৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হোসেনপুর হাসপাতাল চৌরাস্তায় প্রায় তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলে। এর আগে একটি বিক্ষোভ মিছিল চৌরাস্তা থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইমন হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তব্য দেন সাদভিন হাসান অভি, সৈকত মীর, তন্নি আক্তার, উর্মি আক্তার, শাহনুর ইসলাম ও রিপন মীরসহ অনেকে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নান্দাইল-ঢাকা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনাস্থলে এসে জানান, হত্যাকাণ্ডটি পাগলা থানা এলাকায় সংঘটিত হওয়ায় সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রাতে হোসেনপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীরের একমাত্র ছেলে ও হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম ইমন নিখোঁজ হন। পরদিন গফরগাঁও উপজেলা-এর পাগলা থানার পাঁচবাগ ইউনিয়ন সংলগ্ন ব্রহ্মপুত্র নদ-এর খুরশিদ মহল সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা মাসুদ মীর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় একজন সন্দেহভাজন গ্রেপ্তার হলেও ঘটনার ৪৯ দিন পার হলেও বাকি আসামিরা এখনো অধরা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd