1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

৫০ শয্যার হাসপাতালে ১১৭ রোগী, চরম সংকটে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স

আব্দুল্লাহ আল মামুন, যশোর 
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ০ Time View

৫০ শয্যার হাসপাতালে ১১৭ রোগী, চরম সংকটে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স

 

আব্দুল্লাহ আল মামুন, যশোর

যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম শয্যা সংকট ও অব্যবস্থাপনার কারণে চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন।

রবিবার (৩ মে) হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০টি শয্যার বিপরীতে মোট ১১৭ জন রোগী ভর্তি ছিল। পুরুষ ওয়ার্ডে ১৯ শয্যার বিপরীতে ৩১ জন এবং মহিলা ও শিশু ওয়ার্ডে ৩১ শয্যার বিপরীতে ৮৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ফলে রোগীদের ফ্লোর, বারান্দা ও চলাচলের পথেও চিকিৎসা নিতে দেখা গেছে।

প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে জনবল ও অবকাঠামোগত সংকটে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরিচ্ছন্ন পরিবেশ, নার্স ও চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি এবং সেবায় বৈষম্যের অভিযোগও করেছেন রোগী ও তাদের স্বজনরা।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফায়েজ আহমেদ ফয়সাল শয্যা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

অন্যদিকে, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জানান, শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত শয্যা বৃদ্ধি ও সেবার মান উন্নয়ন না হলে বৃহত্তর জনগোষ্ঠী স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিতই থেকে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd