
হোমনায় ২৭ পিছ ইয়াবাসহ মাদক কারবারি আটক!
মোঃ আব্দুছ ছালাম , কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জ্বল সিকদার (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।সে উপজেলার আসাদপুর ইউনিয়নের মুন্সিকান্দি উত্তর পাড়ার মৃত নোয়াজ আলীর ছেলে।
থানা সুত্রে জানা যায়, বুধবার( ৬ মে) বিকাল পৌনে চারটার দিকে হোমনা থানার এস.আই (নিঃ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন সঙ্গীয় এএসআই (নিঃ) সুজন কুমার দে’সহ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।এসময় তার কাছে থাকা ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, তার নামে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন এবং বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply