1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সাংবাদিকতায় নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরলেন ডিসিরা

অমিত তালুকদার সহকারী বার্তা সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ০ Time View

সাংবাদিকতায় নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরলেন ডিসিরা

দ্রুতই রেগুলেশন প্রণয়নের আশ্বাস তথ্য উপদেষ্টার

অমিত তালুকদার

সহকারী বার্তা সম্পাদক

ঢাকা, ৬ মে : দেশের গণমাধ্যম খাতে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে সাংবাদিক হওয়ার জন্য একটি সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। এ বিষয়ে সরকারও ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, বর্তমানে দেশ দ্রুত ডিজিটাল মিডিয়ার যুগে প্রবেশ করেছে। অনলাইনভিত্তিক গণমাধ্যম সহজলভ্য হওয়ায় অনেকেই সংবাদমাধ্যম পরিচালনায় যুক্ত হচ্ছেন। তবে এ খাতে সুনির্দিষ্ট নীতিমালার অভাবে মাঠপর্যায়ে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে বলে জেলা প্রশাসকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

তিনি বলেন, “ডিসিরা মনে করেন, সাংবাদিক হওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নীতিমালা এবং সাংবাদিকদের জন্য কোড অব কন্ডাক্ট থাকা প্রয়োজন। এতে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং প্রশাসনের কাজেও সমন্বয় বাড়বে।”

জাহেদ উর রহমান আরও জানান, সরকারও বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকতা সংশ্লিষ্ট নীতিমালা ও প্রয়োজনীয় রেগুলেশন প্রণয়নের বিষয়ে কাজ চলছে এবং তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তবে ডিসিদের পক্ষ থেকে রাজনৈতিক প্রভাব বা চাপ সংক্রান্ত কোনো নির্দিষ্ট আলোচনা এই অধিবেশনে হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট মহল মনে করছে, ডিজিটাল যুগে তথ্য প্রবাহের বিস্তৃতির সঙ্গে সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা সময়ের দাবি হয়ে উঠেছে। নতুন এই উদ্যোগ গণমাধ্যমে পেশাদারিত্ব, নৈতিকতা ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd