1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

কেশবপুরে আত্নকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ব্যাবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ০ Time View

কেশবপুরে আত্নকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ব্যাবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

 

কেশবপুরে আত্নকর্মসংস্থানের লক্ষ্যে বৈধ ক্ষুদ্র ব্যাবসায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য যশোর-৬ কেশবপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী-এর নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০৭ মে-২৬) রাতে উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী প্রভাষক তবিবুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নবনির্বাচিত নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর সভার ২জন করে মোট ২৪ জন অসহায় ও কর্মসংস্থানহীন ব্যক্তিকে প্রায় ২ লাখ টাকা ব্যবসায়ীক সহায়তা প্রদান করা হয়। ব্যবসায়ীরা এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি হয়ছেন।

ছবিঃ

০৮/০৫/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd