1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বৃক্ষ নিধন ও বনভূমি ধ্বংসের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি আশীষ কুমার সাহা
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ০ Time View

বৃক্ষ নিধন ও বনভূমি ধ্বংসের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি আশীষ কুমার সাহা

খুলনায় বন ধ্বংস, বৃক্ষ নিধন এবং বন খেকোদের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ মে, সোমবার সকাল ১১টায় বয়রা পিএমজি অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা জেলা শাখা।

আয়োজকরা জানান, সম্প্রতি বিভিন্ন এলাকায় নির্বিচারে গাছ কাটা, বনভূমি দখল এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় জনমত গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন,

“পরিবেশ ও বনভূমি রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। নির্বিচারে বৃক্ষ নিধন ও বনভূমি ধ্বংসের ফলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ পরিবেশ সংকটের মুখে পড়বে। আমরা চাই, দ্রুত এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং দোষীদের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি ও গণসম্পৃক্ততা আরও জোরদার করতে হবে।”

তিনি আরও বলেন, “সবুজ বাঁচলে দেশ বাঁচবে। তাই পরিবেশ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

মানববন্ধন ও সমাবেশে পরিবেশবাদী সংগঠন, সচেতন নাগরিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd