1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ০১

ছাতক প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ০ Time View

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ০১

 

 

 

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে তাহিদুল হোসেন ওরফে তাহিদুল ইসলাম (৩৮) নামের এক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ছাতকবাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী সোলেমানপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে।

 

জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে বিশেষ অভিযান নামে থানা পুলিশ। এক পর্যায়ে ছাতকবাজার থেকে তাহিদুল হোসেন ওরফে তাহিদুল ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-১৯, জিআর-৪২/২০২৬ রয়েছে। গ্রেফতারকৃতকে ওইদিন বিকেলে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ কর্তৃক আসামী গ্রেফতারের পর আদালতে সোপর্দের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd