1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

মাগুরা পারনান্দুয়ালী জেলা মডেল মসজিদের সামনে স্পিড কন্ট্রোল বিট পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

খন্দকার নজরুল ইসলাম মিলন নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ০ Time View

মাগুরা পারনান্দুয়ালী জেলা মডেল মসজিদের সামনে স্পিড কন্ট্রোল বিট পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

মাগুরা শহরের পারনান্দুয়ালী ৩ নং পল ও সরকারি মডেল মসজিদ সংলগ্ন বিশ্বরোড ফোর লেন এলাকায় পূর্বে অপসারিত স্পিড কন্ট্রোল বিট (স্পিড ব্রেকার) পুনঃস্থাপন এবং সড়কে কার্যকর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) সকালে স্থানীয় বাসিন্দাদ এবং গ্রামবাসীর আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকদের দাবি, সড়ক সংস্কার কাজের সময় ওই এলাকার বিদ্যমান গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সরিয়ে ফেলা হলেও কাজ শেষ হওয়ার পরও তা পুনঃস্থাপন করা হয়নি। ফোর লেন সড়কে যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করছে, যা পথচারী, শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা বলেন, পারনান্দুয়ালী ৩ নং পোল ও জেলা মডেল মসজিদ এলাকা এখন শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সংযোগস্থল। গ্রামবাসী ফোর লেন রাস্তা পার হয়ে শুভেচ্ছা স্কুল, পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, বেপারী পাড়া মসজিদ, স্টেডিয়াম গেট ও পুলিশ লাইনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ফলে প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন।

তারা আরও জানান, আশপাশে ডায়াবেটিক সেন্টার ও পৌর পার্ক থাকায় এই এলাকায় শিশু, রোগী ও বয়স্ক মানুষের উপস্থিতি বেশি থাকে। বিশেষ করে ডায়াবেটিক সেন্টারে নিয়মিত চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। একইভাবে পৌর পার্ক এলাকায় বিনোদনের জন্য আসা পরিবার ও শিশুদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এছাড়া বক্তারা উল্লেখ করেন, সরকারি মডেল মসজিদ এলাকায় ধর্মীয় কার্যক্রম, ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ ও বিভিন্ন সভা অনুষ্ঠিত হওয়ায় সারাদিন জনসমাগম থাকে। এমন পরিস্থিতিতে মসজিদের আগে ও পরে পৃথকভাবে দুইটি স্পিড কন্ট্রোল বিট স্থাপন অত্যন্ত জরুরি বলে তারা মত দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শুধু একটি স্পিড ব্রেকার নয়, পুরো এলাকা বিবেচনায় নিয়ে পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রিজ, মডেল মসজিদ, পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়, বেপারী পাড়া মসজিদ, স্টেডিয়াম গেট ও পুলিশ লাইনের সংযোগস্থলগুলোতে স্থায়ী গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করতে হবে।

এ সময় বক্তারা আরও বলেন, দীর্ঘমেয়াদে শহরের যানজট ও দুর্ঘটনা রোধে মাগুরায় একটি পরিকল্পিত বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি।

কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম ও খতিব কালিম আহমেদ, শিক্ষক মোঃ খাইরুল ইসলাম, প্রদ্যুৎ কুমার, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান তিতাস এবং শরীফ মিজানুর রহমান।

অনুষ্ঠানে সহযোগিতা করেন মোঃ রিংকু মোল্লা, মোঃ পারভেজ খান ও মোঃ আরিফুল শেখ। কর্মসূচির সমন্বয় করেন মোঃ রাজিব মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd