
প্রতিপক্ষের ভয়ে দীর্ঘদিন পালিয়ে থেকেও জীবন বাঁচাতে পারলেন না আকবর।
আজ সকালে গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া ঘূনিপাড়া গ্রামে দীর্ঘদিন প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়ানো আকবর আলী মন্ডল সকালে কৃষি কাজের উদ্দেশে মাঠে যাওয়ার সময় প্রতিপক্ষে আঘাতে নিহত হন।নিহতের সন্তানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার পরিবার দীর্ঘদিন তাদের হত্যার জন্য পরিকল্পনা করে আসছিলো। আজ সকালে কৃষি কাজের উদ্দেশ্যে একা একা মাঠে যাচ্ছিলে।অভাবের সংসারে সকালে না খেয়েই বের হন।পথিমধ্যে হঠাৎ ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।বাঁচার জন্য কাকুতি মিনতি করে প্রাণভিক্ষা চাইলেও পাষন্ডদের মনে একটুও দয়া হয় না। এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।নিহতের সন্তান বলেন, সে তার বাবাকে একটা স্যালাইন দেওয়ারও সুযোগ পাননি।নিহতের সন্তানের কাছে এই জঘন্য হত্যা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হস্তক্ষেপের মাধ্যমে সঠিক তদন্তে দোষীদের ফাঁসি দিতে হবে। স্থানীয় কয়েকজন নারী পুরুষের কাছে জানতে চাইলে তারাও একই দাবি করেন।
মো: সজীবুজ্জামান (সজীব)
দৈনিক ঢাকার সময়
শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
১৮/০৫/২০২৬
Leave a Reply