1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ০ Time View

পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:

 

নরসিংদীর পলাশে শিশু হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সবুজ মিয়া কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে জেলার আর্শিনগর রেলস্টেশনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ হত্যা মামলার পর থেকে পলাতক ছিল। গোপনে অন্যস্থানে পালিয়ে যাওয়ার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

 

গত ৬ মে পলাশের গজারিয়া বাজারে রামিম নামে ৯ বছরের এক শিশুকে জোরপুর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে হাওয়ার মেশিন দিয়ে তার পায়ুপথ ও মুখে বাতাস ঢুকায় অভিযুক্ত সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। পরে শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চার যুবকের নামে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে শিশুটিকে হত্যার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, মামলার অন্য আসামীদের গ্রেফতারেও কাজ করছে পুলিশ।

শিশুর এমন নির্মম ও অমানবিক ভাবে হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd