1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নিবিঘ্নে চলছে গরু-ছাগলের হাটে বেচা-কেন- র‌্যাব কমান্ডারের পরিদশন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ০ Time View

নিবিঘ্নে চলছে গরু-ছাগলের হাটে বেচা-কেন- র‌্যাব কমান্ডারের পরিদশন

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

শেষ মুহুতে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে গরুর হাট। প্রতিটি হাট ভরে উঠেছে দেশি জাতীয় গরু ছাগলে। হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা ধারাবাহিকতায় শনিবার (২৩ মে) শিবগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী তত্তিপুর গরুর হাট পরিদশন করেছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব কাম্পের কমান্ডার ইফতেখারুজ্জামান। এই সময় তিনি হাটটি ঘুরে দেখেন এবং জাল টাকা লেনদেন বন্ধ, পশুর হাটে নিবিঘ্নে কেনা-বেচা ও অতিরিক্ত হাসিল আদায় বন্ধে কঠোর নিদেশনা প্রদান করেন। এছাড়াও পশুর হাটটি পরিদর্শনকালে হাট কমিটি বা হাট ইজারাদার এবং উপস্থিত স্থানীয় ক্রেতা বিক্রেতা ও জনসাধারণের সাথে বাজারের পরিবেশ, বাজারে নিয়ে আসা ক্রয়-বিক্রয়কৃত পশুর দাম, বর্তমান বাজার পরিস্থিতি, পশু ক্রয়-বিক্রয়ে সমস্যাসহ সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্তের বিষয়ে মত বিনিময়ও করেন। শিবগঞ্জ উপজেলার তত্তিপুর হাটের ইজারাদার হেলাল বলেন, আমাদের হাটে বেচাকেনা খুবই ভালো চলছে। আমাদের হাটে আগেও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি, এখনোও ঘটেনি। এখানে পযাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং গরু ব্যাপারিদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। জাল টাকা শনাক্তকরণের জন্য ব্যাংক থেকে লোক মোতয়েন আছে। কোন সমস্যা নাই। এছাড়াও গরুর ডাক্তার সব সময় আমাদের হাটে থাকে। র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ বলেন, আলহামদুলিল্লাহ হাটের পরিস্থিতি ভালো আছে। হাটে পযাপ্ত গরু আছে। চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি হাট আছে তার মধ্যে শিবগঞ্জ উপজেলার তত্তিপুর হাট ঐতিহ্যবাহী হাট। এই হাটসহ চাঁপাইনবাবগঞ্জের হাটগুলোতে পযাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের এখানে সাদা পোষাকের গোয়েন্দা নজরদারিও আছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতা যেন হাটে নিবিঘ্নে বেচাকেনা করতে পারে, সেই বিষয়ে আমরা সবসময় সজাগ আছি। এছাড়া হাটে অতিরিক্ত হাসিল আদায় বন্ধে আমরা তৎপর রয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd