1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

৭ম শ্রণির শাওনকে পাকা ফ্লোরে আছার দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিলো তারই সহপাঠী মারুফ”

মোঃ সজীবুজ্জামান (সজীব)  শ্রীপুর উপজেলা প্রতিনিধি  শ্রীপুর, মাগুরা।
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ০ Time View

“৭ম শ্রণির শাওনকে পাকা ফ্লোরে আছার দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিলো তারই সহপাঠী মারুফ”

 

গত ১৭/০৫/২০২৬ ইং তারিখে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ৭ম শ্রেণির ২ জন সহপাঠীর মধ্যে। কাজলী গ্রাম নিবাসী মোঃ লিটন মোল্যার ছেলে ৭ম শ্রেণিতে পড়ুয়া মোঃ শাওন মোল্লাকে তাই সহপাঠী মোঃ মারুফ( পিতা আজিম) প্রথমে কোন একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।কথাকাটাটির এক পর্যায়ে মোঃ মারুফ তার সহপাঠী মোঃ শাওন মোল্লাকে দুই কানে প্রচন্ডভাবে আঘাত করে।মোঃ মারুফ দুই কানে আঘাত করেই ক্ষ্যান্ত হয়নি।পরবর্তীতে শাওনকে উচু করে ধরে ফ্লোরে আঘাত করতে থাকে।এক পর্যায়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে পরে থাকে শাওন। এই অবস্থা দেখে স্থানীয় কয়েজন তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে।দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করে সিটি স্ক্যানের পরে ডাক্তারেরা দেখতে পান প্রচন্ড আঘাতে মাথার বিভিন্ন জায়গায় রক্ত জমে গেছে। দ্রুত বোর্ড গঠন করে মাথা অপারেশন করা হয়।কিছু দিন চিকিৎসা নেওয়ার পরে শাওনকে রিলিজ দেওয়া হয়।সে এখন বাড়িতে। ঠিকমতো কথা বলতে পারছে না।অন্যদিকে ঢাকার সময়ের পক্ষ থেকে ঘটনার সাথে জড়িত মোঃ মারুফ ও তার পরিবারের সাথে যোগাযোগ করতে চাইলে কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। মোঃ শাওন মোল্লা এখনো ঠিকমতো কথা বলতে পারছে না।সব সময় প্রচন্ড মাথা ব্যাথা করছে।শাওনের পরিবারের কাছে ঢাকার সময়ের পক্ষ থেকে ঘটনার কারণ জানতে চাইলে তারা বলেন শাওন সুস্থ হলেই কেবল জানা যাবে আসলে কেন এমন ঘটনা ঘটলো।

 

মোঃ সজীবুজ্জামান (সজীব)

শ্রীপুর উপজেলা প্রতিনিধি

শ্রীপুর, মাগুরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd