1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

মাগুরায় জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

মোঃ সজীবুজ্জামান( সজীব)  শ্রীপুর উপজেলা প্রতিনিধি। 
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ০ Time View

মাগুরায় জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যেন আদাজল খেয়ে নির্বাচনী মাঠে নামছে মাগুরা জেলার জামায়াত।এরই অংশ হিসেবে গত ২২/০৫/২০২৬ ইং তারিখে সকালে মাগুরা জেলা শহরের দরিমাগুরা গ্রামে আল আমিন কমপ্লেক্সে এক জরুরি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলা আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সাবেক জেলা আমির ও যশোর -কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ড. আবু সাদিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসলিশের শুরা সদস্য ও যশোর -কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু সাঈদ।মাগুরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, মাগুরা পৌরসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মোঃমাকসুদুল আলম,শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস।শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যপক মাওলানা ফখরউদ্দিন মিজান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণ।জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।

মোঃ সজীবুজ্জামান( সজীব)

শ্রীপুর উপজেলা প্রতিনিধি।

২৪/]০৫/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd