
ঝালকাঠির রাজাপুরে ভেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী নিহত
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাটিকাটার ভেকুর ধাক্কায় সিহাব উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একজন কর্মী ছিলেন।
সোমবার (২৫ মে) সকালে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বলাইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিহাব উদ্দিন মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে বলাইবাড়ি এলাকায় পৌঁছালে একটি মাটিকাটা ভেকু গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে দুর্ঘটনার পর ভেকু চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply