1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নিরাপদ সেতুর দাবিতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ০ Time View

নিরাপদ সেতুর দাবিতে ঝালকাঠী বন্ধুসভার মানববন্ধন

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

“নিরাপদ সেতু আমার অধিকার” স্লোগানকে সামনে রেখে ঝালকাঠী বন্ধুসভার উদ্যোগে বাসন্ডা বেইলি সেতুর উপর মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

ঝালকাঠী বন্ধুসভার জেলা সভাপতি শাকিল রনির সভাপতিত্বে এবং রাহাত মাঝির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এখনো নতুন সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি বলেন, আশির দশকে নির্মিত প্রায় ১৩০ মিটার দীর্ঘ এই সেতুটি ৩৪ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন শত শত ভারী যানবাহনসহ হাজার হাজার যান চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

উপদেষ্টা ও আইনজীবী সাকিনা আলম লিজা বলেন, ৭ টন ধারণক্ষমতার সেতুতে প্রতিদিন ৭০ থেকে ৮০ টন ওজনের যানবাহন চলাচল করছে। সড়ক বিভাগের সতর্কতামূলক নির্দেশনা উপেক্ষা করে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

উপদেষ্টা আফজাল হোসেন বলেন, বরিশাল-খুলনা মহাসড়কের বরিশাল থেকে ঝালকাঠি হয়ে পিরোজপুর পর্যন্ত ৪ লেন সড়ক নির্মাণ অত্যন্ত জরুরি। এতে বাসন্ডা সেতুর ওপর চাপ কমবে এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

আইনজীবী মুশফিকুর রহমান বাবু বলেন, প্রায় সাত বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এখনো নতুন সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রতিবছর সংস্কারের নামে বিপুল অর্থ ব্যয় করা হলেও স্থায়ী সমাধান মিলছে না।

সভাপতির বক্তব্যে শাকিল রনি বলেন, “সেতুটি এতটাই ঝুঁকিপূর্ণ যে জীবনের ঝুঁকি নিয়েই আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। ঝালকাঠিবাসীর নিরাপত্তার স্বার্থে দ্রুত পুরোনো সেতু অপসারণ করে আধুনিক ৪ লেনের নতুন সেতু নির্মাণ করতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শাহরিয়ার ইসলাম সিমান্ত, রবীন্দ্রনাথ মল্লিক, হৃদয় কর্মকার, ফাহিমা আক্তার রিমা, মোঃ মেহেদী, প্রদীপ কর, মোঃ রাকিব, কেয়া আক্তার, আব্দুর রহমান, ফয়সাল আহমেদ, মোঃ নাসিরসহ অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে সামাজিক সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ”-এর সদস্যরাও সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd