1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

গুরুত্বপূর্ণ তিন সড়কের কাজ দ্রুত শুরু, স্বস্তিতে সাধারণ মানুষ

বিপুল চন্দ্র ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ০ Time View

গুরুত্বপূর্ণ তিন সড়কের কাজ দ্রুত শুরু, স্বস্তিতে সাধারণ মানুষ

 

বিপুল চন্দ্র ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ তিনটি সড়কের উন্নয়ন কাজ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুলের আন্তরিক প্রচেষ্টায় সড়কগুলোর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

যেসব সড়কের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে সেগুলো হলো—

১। গোয়ালন্দ-ফরিদপুর

-কৃষ্ণপুর-তাড়াইল সড়কের উন্নয়ন কাজ।

২ফরিদপুর-হাটগজারিয়া-চরভদ্রাসন-সদরপুর সড়কের উন্নয়ন কাজ।

৩। ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের পুকুরিয়া এলাকায় একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ইন্টারসেকশন নির্মাণ কাজ।

স্থানীয়রা জানান, সড়কগুলোর উন্নয়ন সম্পন্ন হলে যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

এ ব্যাপারে স্থানীয় জনগণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল, যোগাযোগ মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd