1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

গ্রামে ফিরে অসহায় মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর-রেজওয়ানা

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ০ Time View

 

ঈদের ছুটিতে বাড়িতে এসে নিজ গ্রামের অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়ার উদ্যোগ নিয়েছেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর রহমান টেলু ও ডা. রেজওয়ানা শারমিন লিমা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অসহায় মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন তারা।

 

পাশাপাশি ৩ লক্ষাধিক টাকার ওষুধও বিতরণ করেন বলে জানিয়েছেন এই চিকিৎসক দম্পতি।

শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া (ঝাপড়া বটতলা) গ্রামে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করেন। মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক দম্পতি।

ডা. তৈমুর রহমান টেলু বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারি) হিসেবে কর্মরত।

 

অন্যদিকে তার সহধর্মিণী ডা. রেজওয়ানা শারমিন লিমা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক (অবস অ্যান্ড গাইনি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, গ্রামের অনেক মানুষ দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগলেও অর্থাভাবে চিকিৎসকের কাছে যেতে পারেন না। বিশেষ করে নারী, বয়স্ক ও নিম্নআয়ের মানুষের জন্য উন্নত চিকিৎসা অনেকটাই নাগালের বাইরে। এমন বাস্তবতায় ঈদের সময় দুই চিকিৎসকের এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

 

ঈদের সময় মানুষ সাধারণত নিজের পরিবার ও উৎসব নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু এই চিকিৎসক দম্পতি সেই সময়টাকেই বেছে নিয়েছেন গ্রামের গরিব ও অসহায় মানুষের সেবায়। তাদের এমন উদ্যোগ শুধু চিকিৎসাসেবাই নয়, মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতারও উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

শুধু এক দিনের চিকিৎসাসেবা দিয়েই থেমে থাকতে চান না এই দম্পতি। তারা জানিয়েছেন, এলাকার যেকোনো মানুষ উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকায় গেলে তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন।

 

প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ কিংবা হাসপাতালে চিকিৎসাসেবা পেতে যাতে মানুষ ভোগান্তিতে না পড়েন, সে জন্যও পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সচেতন মহলের মতে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা যদি নিজ নিজ এলাকার মানুষের পাশে এভাবে দাঁড়ান, তাহলে গ্রামীণ স্বাস্থ্যসেবার চিত্র অনেকটাই বদলে যেতে পারে। আর সেই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. তৈমুর ও ডা. রেজওয়ানা দম্পতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd