1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় সাদা দলের প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহারের দাবি

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ০ Time View

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল শুক্রবার (২৯ মে) একটি বিবৃতি দিয়েছে।

 

বিবৃতিতে সাদা দল বলেছে, টাইমস হায়ার এডুকেশন ( টিএইচই) এশিয়া র‌্যাঙ্কিং অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ৫৬টি সক্রিয় গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। প্রতিবছর এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত Scopus ও Web of Science ইনডেক্সড জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেন।

 

আরো পড়ুন

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় সুখবর

শিক্ষকদের উৎসবভাতা নিয়ে বড় সুখবর

 

 

সাদা দলের বিবৃতিতে আরো বলা হয়, ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। ‘বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়’—এই অনুভূতি প্রকাশ করে সংগঠনটি মন্তব্যটিকে ‘চরম অবমাননাকর ও দায়িত্বহীন’ বলে আখ্যায়িত করেছে।

 

সাদা দল প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছে এবং সতর্ক করেছে যে দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থীসমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd