1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে সড়ক ও কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় দুই বৃদ্ধের ওপর হামলা।

বাকেরগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ০ Time View

বাকেরগঞ্জে সড়ক ও কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় দুই বৃদ্ধের ওপর হামলা।

 

বাকেরগঞ্জ প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নম্বর নিয়ামতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কৃষ্ণনগর গ্রামে সড়ক ও কালভার্ট নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পশ্চিম কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চলমান নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রকল্পের শর্ত লঙ্ঘনের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয়দের দাবি, নির্মাণকাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক আব্দুল মালেক সিকদারের ছেলে মো. নিয়াজ মোর্শেদ ও আব্দুল্লাহ আল-মামুন সিকদার ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর ওপর চড়াও হন। একপর্যায়ে তারা স্থানীয় দুই প্রবীণ ব্যক্তি আলহাজ মো. সোবহান সিকদার ও মো. কেতাব আলী হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

 

হামলায় গুরুতর আহত হন ওই দুই বৃদ্ধ। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্মাণকাজে নানা অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের মতে, সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।

 

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। তবে সংবাদ লেখা পর্যন্ত অভিযোগের বিষয়ে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণের খবরও মেলেনি।

 

এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্মাণকাজের মান যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, প্রকল্পের কাজ নিরপেক্ষভাবে তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd