1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

হরিনাকুড্নুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা, 
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ০ Time View

হরিনাকুড্নুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

 

জিয়াউর রহমান ১৯ জানুয়ারি ১৯৩৬ বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন, ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। সারা জীবন স্মরণ রাখতে প্রতি বছর ৩০ মে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয, দিবসটি উপলক্ষে সমগ্র দেশে দলীয়ভাবে যে সকল কর্মসূচি পালন করেনঃ স্মরণশ্রদ্ধা নিবেদন: দলের নেতাকর্মী ও সমর্থকরা রাজধানী ঢাকাসহ সারাদেশে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।বিভিন্ন স্থানে দুস্থ ও গরিবদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক ছিলেন। বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করা হয়।পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা এবং দেশের সপ্তম রাষ্ট্রপতি। রাজনৈতিক অঙ্গনে তাঁর আদর্শ ও অবদানকে স্মরণ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এরই ধারা বজায় রেখে,

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অলিতে গলিতে দলীয় নেতৃবৃন্দ নির্দেশনায় ও হরিণাকুন্ডু উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান মাস্টারের পরিচালনায় স্থানীয় নেতৃবৃন্দদের সহযোগিতায় সুশৃংখল ভাবে পালন করা হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd