1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধনে কিশোরগঞ্জে শিবিরের মিলনমেলা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ০ Time View

সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধনে কিশোরগঞ্জে শিবিরের মিলনমেলা

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘জনশক্তি মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) কিশোরগঞ্জ শহরের গাইটালস্থ আলমগীর হোসেন সিটি কনভেনশন হলে দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়।

 

মিলনমেলায় জেলার বিভিন্ন সময়ের সাবেক ও বর্তমান প্রায় দেড় হাজারের অধিক জনশক্তি, কর্মী, সাথী ও সদস্য অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে তারা স্মৃতিচারণ, মতবিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ে অংশ নেন।

 

জেলা সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুজাহিদ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৫ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট রোকন রেজা শেখ, সাবেক জেলা সভাপতি ফায়জুল হক উজ্জ্বলসহ জেলার সাবেক সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

 

এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, হয়বতনগর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, ঢাকা ওয়ারী থানা আমীর মাহফুজুর রহমান, কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, কিশোরগঞ্জ সদর উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম এবং ডা. মাসুদুর রহমান।

 

সভাপতির বক্তব্যে ফকির মাহবুবুল আলম বলেন, ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল ছাত্রসংগঠন। প্রতিবছর অসংখ্য কর্মী ছাত্রত্ব শেষ করে সংগঠনের নিয়মিত কার্যক্রম থেকে বিদায় নেন। অতীতে নানা প্রতিকূলতার কারণে তাদের একত্রিত করার সুযোগ সীমিত ছিল। আজকের এই আয়োজনের মাধ্যমে সাবেকদের অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তাদের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সাবেক জনশক্তিরা বর্তমান জনশক্তিদের অভিভাবক। তারা যেন বর্তমান কর্মীদের সার্বিক খোঁজখবর রাখেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সহযোগিতা করেন।

 

প্রধান আলোচক সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন, যা শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সাবেক জনশক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এর কার্যক্রম আরও সমৃদ্ধ হয়। কিশোরগঞ্জে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

 

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন পর্বে অনুষ্ঠিত এ মিলনমেলায় অংশগ্রহণকারীদের জন্য নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান শেষে ধূমকেতু শিল্পীগোষ্ঠী ও কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd