1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

ডিবি পরিচয়ে ছিনিয়ে নেওয়া ৭ গরুসহ ২ মিনি ট্রাক উদ্ধার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ০ Time View

 

ময়মনসিংহের ভালুকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে লুটে নেওয়া গরু এবং দুটি মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ টানা ১৬ দিনের অভিযানে মানিকগঞ্জের শিবালয় এবং ঢাকার ধামরাই থেকে দুটি মিনিট্রাক এবং সিংগাইর থানার চারিগ্রাম চৌরাস্তা থেকে ২টি ও কুমিল্লার দাউদকান্দি থানা এলাকা হতে পাঁচটি ষাঁড় উদ্ধার করে।

 

পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২ জুন) গরু এবং মিনি ট্রাক দুটি মালিকের হাতে তুলে দেয় পুলিশ।

 

থানা পুলিশ ও মামলা সূত্র জানায়, আরিফুর রহমান নামের এক গরুর খামার মালিক নারায়ণগঞ্জের রূপগঞ্জ হাটে বিক্রির জন্যে দুটি মিনি ট্রাকে করে ৭টি ষাঁড় নিয়ে নেত্রকোনার পূর্বধলার লাউখাই এলাকা থেকে রওনা দেন। গত ১৫ মে রাত সাড়ে ৩টার দিকে গরুবাহী গাড়ি দুটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি আইডিয়াল মোড়ে পৌঁছে। ওই সময় একটি সাদা রঙের একটি হায়েস গাড়ি থেকে টর্চের আলোয় সিগন্যাল দিয়ে মিনি ট্রাক দুটিকে মহাসড়কের পাশে দাঁড় করানো হয় এবং হায়েস থেকে নেমে আসে ৮-৯ জনের একটি দল।

 

তাদের মধ্যে একজনের পরনে পুলিশের পোশাক, আরেক জনের পরনে ডিবি পুলিশের কটি এবং হাতে ওয়্যারলেস সেট এবং হ্যান্ডকাফ ছিল। ওই সময় তারা গরুগুলো চোরাই দাবি করে গরুর মালিক এবং পিকআপের চালকদের অকথ্য ভাষায় গালাগাল করে গ্রেপ্তারের ভয় দেখায়। এক পর্যায়ে তারা গরু চোরের অপবাদ দিয়ে গরুর মালিক, কর্মচারী ও পিকআপ চালকদের চোখ-হাত বেঁধে হায়েসে তুলে মারধর করে তাদেরা সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং পরের দিন ১৬ মে ভোরে তাদেরকে টাঙ্গাইলের মধুপুর এলাকায় একটি জঙ্গলের ফেলে যায়। ওই ঘটনায় গরুর মালিক আরিফুর রহমান বাদী হয়ে গত ১৬ মে ভালুকা মডেল থানায় মামলা করেন।

আরিফ রহমান জানান, তাঁর ৭টি ষাঁড়ের আনুমানিক দাম হবে ৩০ লাখ টাকা।

 

এদিকে, মামলার পরপরই গরু ও মিনি ট্রাক দুটি উদ্ধারে তৎপরতা শুরু করে ভালুকা মডেল থানা পুলিশ। প্রাথমিকভাবে তারা গরুবাহী ট্রাক দুটির গমনপথ ভালুকা, গাজীপুর, রাজধানীর উত্তরা, গাবতলী, সাভারের হেমায়াতপুরসহ বিভিন্ন সড়কের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জের শিবালয় থেকে একটি খালি ট্রাক উদ্ধার এবং সিংগাইর থানার চারিগ্রাম চৌরাস্তা থেকে সন্দেহভাজন এক নারীকে আটক করে। তার বাড়ি থেকেই ২টি ষাঁড় উদ্ধার হয়। পরে, জিজ্ঞাসাবাদে ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ধামরাই এলাকা থেকে আরো একটি পিকআপ এবং কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে অপর ৫টি ষাঁড় উদ্ধার হয়।

 

ওই নারীর স্বামী নাজিম উদ্দিন পলাতক।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গরুবাহী দুটি মিনি ট্রাক ছিনতাইয়ের মামলা দায়েরের পর ভালুকা মডেল থানার একটি বিশেষ টিম গত ১৬ দিনের অভিযানে সবগুলো গরুসহ মিনি ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় গরু ও মিনি ট্রাক দুটি মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তা

রে অভিযান চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd