1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

আসন্ন বাজেটে কতজন পাবেন ফ্যামিলি কার্ড, জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ০ Time View

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বিশালতা পাবে। আগামী বছর আরো ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

 

 

গতকাল মঙ্গলবার (২ জুন) সকালে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। জটিল রোগের চিকিৎসার অনুদান বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ‘বিএনপির নির্বাচনি মেনিফেস্টো’ এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে।

 

তারই অংশ হিসেবে আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ ছাড়া, এতিম শিশুদের শুধু আশ্রয় নয় দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের অভাব রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় সমন্বয়ের প্রতি জোর দিয়ে সেবার গুণগতমান বাড়াতে কাজ করছে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd