1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ফরিদপুর বোয়ালমারীতে যৌথ অভিযানে আসামি সহ পিস্তল উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ফরিদপুর বোয়ালমারী উপজেলা এলাকায় যৌথ অভিযানে আসামি সহ পিস্তল উদ্ধার

 

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকা হতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০১ জন অস্ত্রধারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ০১টি ৭.৬৫ মি. মি. পিস্তল, ০১টি ৭.৬৫ মি. মি. পিস্তল ম্যাগাজিন এবং ০২ রাউন্ড ৭.৬৫ মি. মি. এ্যামোনিশন উদ্ধার করা হয়।

 

সেনা সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি রাত ২১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় একজন ব্যক্তিকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেখা গেছে। খবরের ভিত্তিতে মধুখালি আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মাহবুবুর রহমান সজীব (৩১) গ্রাম: ময়েনদিয়া বাজার, থানা: বোয়ালমারী, জেলা: ফরিদপুর কে আটক করা হয়।

 

আটক আসামিকে এবং উদ্ধারকৃত অবৈধ অস্ত্র বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd