1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বিশেষ প্রতিনিধি

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন এলাকা হতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

সেনা সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি ১৫০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন এলাকায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। অভিযানে ঝনু বিশ্বাস (৩৮) গ্রাম: পুরাইল, ইউনিয়ন: চতুল, থানা: বোয়ালমারী, জেলা: ফরিদপুর কে আটক করা হয়।

 

আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

*সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।*

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd