1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

মাগুরা-১ আসনে ৭ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত, বিএনপির মনোয়ার হোসেন খানের বড় জয়

নিজস্ব প্রতিনিধি   খন্দকার নজরুল ইসলাম মিলন 
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

মাগুরা-১ আসনে ৭ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত, বিএনপির মনোয়ার হোসেন খানের বড় জয়

নিজস্ব প্রতিনিধি   খন্দকার নজরুল ইসলাম মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট গৃহীত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাতিল করা হয়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনটিতে পোস্টাল ভোটসহ মোট ভোট পড়েছে ২ লাখ ৯৮ হাজার ২৬৯টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৭৭৫ জন।

 

নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী, মাগুরা-১ আসনে জামানত রক্ষা করতে প্রার্থীকে কমপক্ষে ৩৭ হাজার ২৮৩ ভোট পেতে হতো।

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম (ডাব প্রতীক) পেয়েছেন মাত্র ৮২১ ভোট। ফলে তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তিনি নিজ কেন্দ্র শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ৫৩ ভোট।

 

এ আসনে ১ লাখ ৮৫ হাজার ৩৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৮৯ হাজার ৬৯১ ভোট।

শুধু কংগ্রেসের প্রার্থীই নন, আরও চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন,

ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাজিরুল ইসলাম হাত পাখা প্রতিকে ১৩,৪১৪ ভোট

জাতীয় পার্টির মো. জাকির হোসেন মোল্যা লাংগল প্রতীকে ১,৭৬৭ ভোট

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর শম্পা বসু মই প্রতীকে ১,২৩৭ ভোট

গণঅধিকার পরিষদের মো. খলিলুর রহমান ট্রাক প্রতীকে ২৯২ ভোট।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দুটি আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd