1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ঝালকাঠিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

শংকর দাস পবন স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

ঝালকাঠিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

শংকর দাস পবন স্টাফ রিপোর্টার

 

 

 

ঝালকাঠিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

 

আলোচনা সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

 

এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত ২০২৩) যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd