
পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর ১৬ তম বর্ষপূর্তি উদযাপন
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর ১৬ তম বয়সে বর্ষপূর্তি উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় দৌলতপুর খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। সবুজ পৃথিবীর খুলনা জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, বিশেষ অতিথি খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন, চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান শেখ শাহীন, খুলনা মহানগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। আলোচনা করেন সাংবাদিক এনামুল হক এনাম, রাজু আহমেদ, মোঃ মামুন মোল্লা, ফারুক ইকবাল অপু, আপেল মাহমুদ, মনিরা সুলতানা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সবুজ পৃথিবীর খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক তানভীর তপন।এ সময় বক্তারা বলেন দেশের মোট আয়োজনের ২৫ শতাংশ গাছপালা থাকা প্রয়োজন যা পরিবেশের ভারসাম্য ও অক্সিজেন সরবরাহের জন্য অপরিহার্য। সবুজ পৃথিবী সারা দেশে এক কোটি বৃক্ষরোপণ এর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
Leave a Reply