1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

রমজান সামনে রেখে রাণীশংকৈলের শিবদিঘী বাজারে মোবাইল কোর্টের তদারকি

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি  হাসিনুজ্জামান মিন্টু 
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

রমজান সামনে রেখে রাণীশংকৈলের শিবদিঘী বাজারে মোবাইল কোর্টের তদারকি

 

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি

হাসিনুজ্জামান মিন্টু

 

পবিত্র রমজান মাসকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা এলাকার শিবদিঘী বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা, পণ্যের মজুত ও বিক্রয় প্রক্রিয়া পরিদর্শন করা হয়। তবে মানবিক বিবেচনায় কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেন।

এ সময় অভিযানে সহযোগিতা করে রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের নজরদারি কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd